তরুণ সাংবাদিক ও লেখক তৌহিদুল ইসলামের প্রথম রম্য রচনার বই ‘বিয়ে বাড়িতে ইয়ে’ এখন ঢাকার বই মেলায় পাওয়া যাচ্ছে। বইটি প্রচ্ছদ করেছেন কুমার অপু বিশ্বাস। প্রকাশ করেছে স্বপ্ন’৭১ প্রকাশন।
দেশের সমসাময়িক পরিস্থিতি, সামাজিক ও পারিবারিক নানা বিষয় নিয়ে ‘বিয়ে বাড়িতে ইয়ে’ রম্য রচনার বইটি লেখা হয়েছে। কয়েকটি গল্পসহ বিভিন্ন ধরনের লেখা এখানে স্থান পেয়েছে।
লেখক তৌহিদুল ইসলাম বলেন, ‘পত্রিকায় রম্য রচনা লিখে পাঠকের বেশ ভালো সাড়া পেয়ে বই করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমার জীবনের প্রথম বই। সমাজের নানা ঘটনা প্রবাহের ওপর ভিত্তি করেই রম্য রচনাগুলো লেখা হয়েছে। কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ এই বইয়ের রম্য গল্প, রম্য প্রবন্ধ-নিবন্ধ ও বিভিন্ন ধাঁচের লেখাগুলো পড়ে আনন্দ পাবেন।’
বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের মুক্তমঞ্চের পাশে স্বপ্ন’৭১ প্রকাশনের ৭৫৩ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির লিখিত মূল্য ২০০ টাকা, ২৫% ছাড়ের পর বিক্রি মূল্য ১৫০ টাকা।
