বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ‘সমাজে সত্যিই অনেক ডেভিল (শয়তান) রয়েছে। অপারেশন ডেভিল হান্টে যদি সত্যিকারের ডেভিলরা হান্ট হয় (ধরা পড়ে), তবে দেশের ১৮ কোটি মানুষ যৌথ বাহিনীসহ অভিযানকারীদের জন্য দোয়া করবে এবং সঙ্গে থাকবে।’ তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে কখনোই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো ছিল না, কখনো কিছুটা ভালো হয়েছে, আবার কখনো খারাপ হয়েছে; খুব ভালো কখনো হবে না, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত সঠিক না হবে, ওই সিদ্ধান্ত যখন সঠিক ও সততার সঙ্গে হবে, তখনই কেবল আইনশৃঙ্খলা নয়, দেশের সামগ্রিক অবস্থার উন্নতি হবে, এর সঙ্গে সবকিছুই সম্পৃক্ত।’ ডা. শফিকুর রহমান গতকাল রবিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
×
