সিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার আরও ২৬

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৭ পিএম

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৬জন আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের  নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০  ফেব্রম্নয়ারি) বিকেলে নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন— মঈনুল হোসেন গালিব (৩২), শাহাজাহান ইসলাম প্রকাশ সাজু (২৮), মো. নাহিদুল আলম এলিন (৪৩), মো. সফর আলী (৩৯), লিয়াকত আলী আরিফ (৪১), মো. আলমগীর হোসেন মোর্শেদ (৪০), মো. রিয়াদ প্রকাশ রিয়াজ (২৬), মো. রবিন হোসেন (২৭), দূর্জয় চন্দ্র দাস (২২), মো. জানে আলম, আক্তার হোসেন শাকিল (২৫), শেখ খান ইমন (২২), মনির হোসেন (২০), মো. আরিফ (২৪), মো. ইউনুস (২০), মো. জসিম উদ্দিন (৫৪), মো. মাহমুদ ইকবাল (৩৪), মো. মনছুর আলম (৪৪), মো. আব্দুর রহিম (৩৭), কাজী মো. ইব্রাহীম শরীফ (৪৯), মো. নাহিদুল আলম চৌধুরী (১৯), মো. চাঁন মিয়া (২০), মো. বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), মো. রফিক (৪০) এবং পেয়ার আহমেদ (৪৫)। 

বিজ্ঞপ্তিতে নগর পুলিশ বলেছে, রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে আজ সোমবার দুপুর ২টা পর্যন্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত