ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ববি দেবনাথ (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজলার রাধিকা-নবীনগর আঞ্চলিক সড়কের রাধিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ববি দেবনাথ জেলার বাঞ্চারামপুর উপজেলার দশমী গ্রামের তাপস দেবনাথর স্ত্রী। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার সেকেন্ড অফিসার আবদুল মানাস জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা নবীনগর যাওয়ার পথে রাধিকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৩ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার কর নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববি দেবনাথকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা ও মোটরসাইকেলটি আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত