দুদিনের সফরে আমিরাত গেলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম

ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম নগর দুবাইয়ে গেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার বিকেলে সফরসঙ্গী নিয়ে ঢাকা থেকে দেশটির উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ- প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা আজই (গতকাল) দুই দিনের সফরে আরব আমিরাতে যাচ্ছেন। শুক্রবার (আগামীকাল) দেশে ফিরবেন তিনি। সফরে আরব আমিরাতের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো তথ্য নেই।

গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এক ব্রিফিংয়ে জানান, দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ২০২৫ সম্মেলনে অংশ নিতে আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক আমির শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম গত ১৩ জানুয়ারি প্রধান উপদেষ্টাকে একটি আমন্ত্রণপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনে অংশ নিতে সম্মতি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত