ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, এ বছরে সংসদ নির্বাচন দিতে হবে। আমরা প্রস্তুত আছি। কারো প্রস্তুতির জন্য নির্বাচন আটকে থাকতে পারে না। শুক্রবার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ ময়দানে দলের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। এদিন ধামরাই উপজেলা ও পৌরসভা অন্তর্গত ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী সম্মেলন হয়।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। নির্বাচনে বিএনপি জয়ী হবে এটা কারো কারো সহ্য হচ্ছে না। এটা মানতে কষ্ট হলেও বাস্তবতা মেনে নিতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ।
মুরাদ জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। দেশে যে সংকট তৈরি হয়েছে তা থেকে মুক্তি পেতে আগে জাতীয় নির্বাচন দিতে যাবে। যত দ্রুত সংসদ নির্বাচন হবে তত দ্রুত দেশের পরিস্থিতি সহজ হবে।
ধামরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সালামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন স্থানীয় নেতা অধ্যাপক এম এ জলিল, খন্দকার আউয়ুব, আবু তাহের মুকুট, আনসার আলী, সাবিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল প্রমুখ।
বরিশালের অর্থনৈতিক দুর্দশা কাটবে কবে?