সাবেক এমপি ফজলে করিমকে কারাগারে পাঠানোর নির্দেশ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪৩ পিএম

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হলে প্রসিকিউসনের আবেদনে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে বিচারিক প্যানেল আজ রবিবার কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম, ব্যারিস্টার মইনুল করিম, তারেক আব্দুল্লাহ ও সাইমুম রেজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত