ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করবে টিম টাইগার। ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এমনিতেই দুবাইয়ের উইকেট মন্থর এবং নিচু বাউন্সের হয়ে থাকে। এজন্যই ভারতের স্কোয়াডে স্পিনারের ছড়াছড়ি। কিন্তু বাংলাদেশ-ভারতের ম্যাচটি নিয়ে ভিন্ন তথ্যই শোনা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোর জন্য এই মাঠের দুটি উইকেট বেশ কিছুদিন ধরেই আলাদাভাবে পরিচর্যা করা হচ্ছে। লম্বা সময় ধরে ব্যবহৃত না হওয়ায় একেবারে নতুনের মতো হয়ে গেছে উইকেটদুটি। এই দুটির যে কোনো একটিতে হবে বাংলাদেশ-ভারত লড়াই। উইকেট বলতে গেলে নতুন হওয়ায় এর চরিত্রও বদলে যাবে। ব্যাটার-বোলার উভয় পক্ষই সুবিধা পাবে।
দুবাইয়ের উইকেটগুলোর দেখাশোনা করেন এমন একজন কিউরেটর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, ‘দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০টি পিচ আছে। আইএল টি-টোয়েন্টির লিগ পর্যায়ে বিশেষ নির্দেশনা ছিল যেন, দুটি উইকেটে কোনো খেলা না হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পিচ দুটি তরতাজা রাখতে বলা হয়েছিল। নক-আউট ম্যাচের এই দুই উইকেটের কোনোটি ব্যবহার করা হয়েছে কি না, জানা নেই।’
উইকেটের সম্ভাব্য চরিত্র নিয়ে ওই ব্যক্তি আরও বলেছেন, ‘মূল ব্যাপার হলো, অতি ব্যবহারে উইকেট যাতে মন্থর ও নিচু বাউন্সের না হয় এবং ম্যাচ বিরক্তিকর না হয়ে ওঠে, সেটা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। তরতাজা উইকেটে ব্যাটসম্যান ও বোলাররা সমান সহায়তা পেতে পারে।’
ভারতের সামনে দাঁড়াতেই পারবে না পাকিস্তান: হরভজন
আদালতের নির্দেশের পরও দুই বছর সন্তানের দেখা পাননি ধাওয়ান
চ্যাম্পিয়নস ট্রফি: করাচি স্টেডিয়ামে নেই ভারতের পতাকা