কুষ্টিয়ার সদর উপজেলার কাঞ্চনপুরে আতিয়ার খাঁ নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া মাঠে স্থানীয়রা আতিয়ার খাঁর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ আতিয়ার খাঁর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ‘আতিয়ার খাঁ নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখনও কেউ থানায় মামলা করতে আসেনি এবং জড়িত সন্দেহে কাউকে আটক করেনি পুলিশ।
সেই চিকিৎসক কথক দাশ তিনদিনের রিমান্ডে