ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর সাথে অবৈধ মেলামেশার চেষ্টার (পেনালকোড ২৯০) ধারার এক আসামি জামিনে এসে বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মাইজবাগ ইউনিয়নের গকুলনগর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ি সরেজমিন পরিদর্শনকালে ওই গৃহবধূ এ অভিযোগ করেন।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী মো. রুবেল মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ জানুয়ারি সোমবার আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের গকুলনগর গ্রামের ওই গৃহবধূর ঘরের জানালা দিয়ে প্রবেশ করে প্রতিবেশী মো. সোহেল মিয়া (২৫)। এ সময় গৃহবধূর গলায় ছুরি ধরে তাহার ইচ্ছা বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় গৃহবধূ কৌশলে গলা থেকে ছুরি সরিয়ে চিৎকার করলে বাড়ির লোকজন সোহেলকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় পুলিশ সোহেলকে আইনগত প্রক্রিয়ায় ২৯০ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত থেকে জামিনে পর গত ১৩ ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী রুবেল মিয়া মাইজবাগ বাজারে যাওয়ার সময় তার পথ আটকে রুবেলকে মারধর করতে উদ্যত হয় সোহেল। এতে এলাকাবাসীর সহযোগিতায় সোহেল রুবেলের হাত থেকে রক্ষা পায়। এ সময় রুবেল ও তার পরিবারে লোকজনকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় সোহেল।
পরে গত ১৬ ফেব্রুয়ারি রুবেল মিয়া বাদী হয়ে অভিযুক্ত মো. সোহেল মিয়া, তার ভাই খায়ের ও তাদের বাবা মো. বাবুল মিয়াসহ (৬০) তিনজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। তারা সকলেই ওই ইউনিয়নের গকুলনগর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গূহবধু বলেন, আমার ইজ্জত-সম্মানে আঘাত করার পরেও জামিনে এসে আমার স্বামী ও পরিবারের লোকজনকে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। আমি এ ঘটনার বিচার চাই।
গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, বাড়ি থেকে বের হলে এখন আতঙ্কে থাকি, ওরা কখন কি করে বসে। তাই জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের স্বার্থে থানায় অভিযোগ করেছি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের বাড়িতে তাকে না পেয়ে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বাদীর পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করতে একজন এএসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রোজায় ১ ঘণ্টা আগে ছুটি পাবেন তেলেঙ্গানার মুসলিম কর্মচারীরা
কুয়েত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
ঢাকা মেডিকেলে রোগীর স্বজনদের সঙ্গে প্রতারণা, নারী দালাল আটক