বাংলাদেশ আর ভারতের মাঝে ক্রিকেট শক্তিতে বিস্তর পার্থক্য। ৯ মাস আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। তবে এর আগে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। ৫০ ওভার ফরম্যাটে বাংলাদেশ বরাবরই ভিন্নরকম দল। ভারতের বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্সও তার প্রমাণ দিচ্ছে।
ওয়ানডে ফরম্যাটে মোট ৪১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত। এর মাঝে বাংলাদেশের জয় মাত্র ৮টি, ভারতের ৩২টি। একটি ম্যাচের ফলাফল হয়নি। তবে সর্বশেষ পাঁচ ওয়ানডের বিচারে বাংলাদেশ জিতেছে ৩টি, ভারত দুইটি। বাংলাদেশের তিন জয়ের দুটি ২০২২ সালের শেষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে। অন্যটি ২০২৩ শ্রীলঙ্কা এশিয়া কাপে।
সমীকরণ যখন এমন, তখন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মুখে শোনা গেছে সাহসী উচ্চারণ, ‘আমার মনে হয়, সব বিভাগেই আমাদেরকে ভালো খেলতে হবে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং। গত কয়েক বছরে এই সংস্করণে যেভাবে খেলেছি আমরা, আমাদের দলটি বেশ ভালো। কন্ডিশনও অনেকটা আমাদের মতো। নিজেদেরকে যেভাবে তৈরি করেছি, তাতে আমরা বেশ আত্মবিশ্বাসী। আগামী কালের (বৃহস্পতিবার) ম্যাচের জন্য সেরা কিছুর আশাই করছি।’
একুশে পদক পেলেন সাফজয়ী মেয়েরা
৫০ রান করতে গিয়ে ৪৯টি ডট বল খেলেছেন বাবর!