রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটিতে সম্প্রতি স্টার স্টেপ ফুটওয়্যারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। দেশীয় পণ্যকে জনপ্রিয় করার লক্ষ্যে নিজস্ব কারখানায় উৎপাদিত ১০০% জেনুইন লেদারের জুতার সম্ভার নিয়ে আত্মপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আগ্রহী ক্রেতারা। উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, ‘আমাদের লক্ষ্য ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ মানসম্পন্ন জুতা সরবরাহ করা।’
স্টার স্টেপ ফুটওয়্যার প্রতিশ্রুতি দিচ্ছে, আন্তর্জাতিক মান বজায় রেখে স্টাইলিশ ও আরামদায়ক জুতা বাজারজাত করার। দামে ও মানে ব্যতিক্রমী এই ব্র্যান্ড ইতোমধ্যেই গ্রাহকদের মন জয় করতে শুরু করেছে।
উদ্বোধনী দিনে বিশেষ অফারের পাশাপাশি গ্রাহকদের জন্য ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট ও উপহার সামগ্রী। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে নতুন ডিজাইন ও আরও আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
