ব্রাহ্মণবাড়িয়ায় টাকা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ আহত ২০

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবা বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের কামালদীঘি পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফান্দাউক গ্রামের শাহজানের ছেলে রুবেল শাহ একজন মাদক কারবারি। একই গ্রামের আজদিন মিয়ার ছেলে শাফায়েত মিয়া রুবেলের কাছ থেক কিছু ইয়াবা কিনেন। এ নিয়ে কিছুদিন পর পর পাওনাদারের সঙ্গে তার বাগবিত-া হয়। এর জেরে গত বুধবার রাত ১০টার দিকে মাদক কারবারি রুবেল শাহ ও শাফায়েতের আত্মীয় পারভেজ মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে বাগবিত-া হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরদিন বৃহস্পতিবার সকালে পশুরহাটে যাওয়ার সময় শাফায়েতের পক্ষের মারুফ মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় রুবেল শাহর লোকজন। এ সময় দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় শাফায়েতের পক্ষের লোকজনের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযাগ ওঠে।

নাসিরনগর থানার ওসি খায়রুল আলম বলেন, পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত