পারফিউম ব্রিথার্স অফ বাংলাদেশের আয়োজনে ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ফ্রেগ ফেয়ার-২০২৫। রাজধানীর হোটেল রাজমনী ঈশাখাঁতে দুই দিনব্যাপী এই মেলা শেষ হচ্ছে শনিবার (২২ ফেব্রুয়ারি)। বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের পারফিউম সহ মেলায় অংশগ্রহণ করেছে মোট ১১টি প্রতিষ্ঠান।
আয়োজক মেহেদী হাসান বলেন, ‘যারা পারফিউম পছন্দ করেন তারা যেন একসাথে হতে পারে সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ। এখানে অরিজিনাল পারফিউম বিক্রি করা বিখ্যাত সেলারদের নিয়ে আসি। মানুষ যেন ঘুরেফিরে অরিজিনাল পারফিউম কিনতে পারেন সেজন্য আমাদের এই আয়োজন।’
তিনি বলেন, ‘পারফিউমপ্রেমীদের একটি প্লাটফর্ম ব্রিথার্স অফ বাংলাদেশ, এ বছর আরও একটি ফ্রেগ ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের।’
