অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের পক্ষ থেকে রূপায়ণের গ্রাহকদের জন্য রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করা হয় প্রাণের একুশ প্রত্যয় মেলার।
প্রভাত র্যালির মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহিদদের। যেখানে ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোরগ লড়াই এবং সকল বয়সের জন্য অন্ধের হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
রূপায়ণ হাউজিং এস্টেট তাদের গ্রাহকদের কথা চিন্তা করে স্মরণীয় দিনগুলোতে আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের অনুষ্ঠান। প্রতিটি খেলায় শিশুসহ সকলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনন্দ উল্লাস আর ভালোবাসায় মেতেছিল পুরোটা সময় জুড়ে।
রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও বলেন, নগরবাসীর আধুনিক চাহিদা এবং মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড তাদের প্রত্যেকটি আবাসন প্রকল্প সেভাবেই গড়ে তোলে যেখানে পর্যাপ্ত পরিমাণ খোলা জায়গা আধুনিক জীবনের সব অনুষঙ্গ বিদ্যমান।
তিনি আরো বলেন, রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম, বসুন্ধরা এরিয়ার সর্বপ্রথম কন্ডোমিনিয়াম প্রজেক্ট, আধুনিক এবং শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য এক আদর্শ উদাহরণ। এটি শুধু একটি বাসস্থান নয়, বরং এটি নাগরিকদের জন্য একটি উন্নত জীবনযাপনের রোল মডেল।
অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রূপায়ণ হাউজিং স্টেটের সিইও মিজানুর রহমান দেওয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার রেজাউল হক লিমন, হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম তারেক এবং হেড অব ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কামাল হোসেনসহ অন্যান্যরা।
