১৫ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৮০৭৯

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ এএম

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে গতকাল শনিবার বিকেল পর্যন্ত ১৫ দিনে এ নিয়ে ৮ হাজার ৭৯ জনকে গ্রেপ্তার করা হলো অপারেশন ডেভিল হান্টে।

গতকার শনিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা) আরও ৭৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৫৭২ জনকে। ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৩৪১ জন। গ্রেপ্তারকালে একনলা বন্দুক একটি, কার্তুজ দুটি, রামদা চারটি, চাপাতি দুটি, ছুরি একটি, এলজি একটি ও একটি কেঁচি উদ্ধার হয়।

গত ৮ জানুয়ারি মধ্যরাত থেকে পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাদের গ্রেপ্তারের পাশাপাশি যারা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত