চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে দুবাইয়ে পাকিস্তানের ২৪২ রান তাড়া করতে নেমে ভারত পাওয়ার প্লের ১০ ওভারে রোহিত শর্মার উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৬৪ রান। এরকম সময়ে পাকিস্তান দুই ওপেনারকে হারিয়ে করেছিল ৫২।
শুবমান গিলকে নিয়ে সাবলিল ভাবেই শুরু করেছিলেন রোহিত শর্মা। পঞ্চম ওভারে এসে প্রথম ধাক্কা খায় ভারত। পঞ্চম বলে শাহিন শাহ আফ্রিদিকে চার মেরেছিলেন রোহিত। পরের বলেই আফ্রিদি দিলেন দারুণ জবাব। দুর্দান্ত এক বলে এলোমেলো করে দেন রোহিতের স্টাম্প। ১৫ বলে ২০ রান করে ফিরলেন ভারত অধিনায়ক।
আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গিল খেলেছেন চোখ জুড়ানো সব শট। ৩৫ বলে ৩৫ রান হয়ে যায় তার ১০ ওভারেই।
