দেশ জুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৫৮৫ জন। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টে গ্রেপ্তার হয়েছে ৯০৮ জন। গতকাল রবিবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট শুরুর পর থেকে এ পর্যন্ত ৮ হাজার ৬৬৪ জন গ্রেপ্তার হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। গত ২৪ ঘণ্টায় বিদেশি পিস্তল ১টি, দেশের তৈরি এলজি ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ১০ রাউন্ড, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ ৩টি, লোহার দা ১টি ও ছোরা চাকু ৬টি উদ্ধার করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা হয়। ওই ঘটনার পরদিন ৮ ফেব্রুরারি দেশ জুড়ে অস্থিতিশীলতায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে।
