নরসিংদীতে ৪৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

নরসিংদীতে গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী পৌর শহরের শালিধা এলাকার নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলো, বরিশালের মুলাদী থানার খাসেরহাট এলাকার রাকিব ঘরামি (২৮), ঢাকার দক্ষিণ কেরানিগঞ্জ থানার আগানগর এলাকার মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার আলামিন শেখ (২৩)।

র‌্যাব ১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার উপ-পরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে শালিধা এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা জানায়, দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্নস্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল তারা। এ ঘটনায় নরসিংদী সদর ও মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত