রোজায় অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০২ এএম

আসন্ন পবিত্র রমজান মাসে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অফিস চলাকালে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। শুক্র ও শনিবার আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে।

গতকাল সোমবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, হিজরি ১৪৪৬ (২০২৫ সাল) পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইনবিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২ মার্চ থেকে রমজান শুরু হতে পারে। প্রথম দিন থেকে অফিসের নতুন সময়সূচি কার্যকর হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত