এসআইবি’র সভাপতি ডা. কামরুল হুদা, সাধারণ সম্পাদক ডা. রায়হান রাব্বানী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৪ পিএম

দেশের আইসিইউ বিশেষজ্ঞ চিকিৎসকদের সংগঠন ‘সোসাইটি অব ইনটেসিভিস্ট বাংলাদেশ’ (এসআইবি) এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. এ কে কামরুল হুদা ও সাধারণ সম্পাদক ডা. রায়হান রাব্বানী। এ ছাড়া ৬ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১০ সদস্যের নির্বাহী কমিটি এবং ১০ সদস্যের কার্যনির্বাহী সদস্য নিয়ে আংশিক কমিটি গঠন করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের প্রথম বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবে। 

সভায় নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. একে কামরুল হুদা বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের আইসিইউ সেবার উন্নয়ন নিশ্চিত করা, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি করা এবং সর্বোচ্চ মানসম্পন্ন নিবিড় পরিচর্যা সেবা নিশ্চিত করা।’ 

সভার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরী এবং প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রিজওয়ানুর রহমান। এছাড়া বিএসএমএমইউ এনেসথেসিয়া বিভাগের চেয়ারম্যান অধরপক ডা. মোস্তফা কামাল, ঢাকা মেডিকেল কলেজের এনেসথেসিয়া বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোজাফফর হোসেন ও বর্তমান বিভাগীয় প্রধান ডা. সুব্রত কুমার মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বৈজ্ঞানিক অধিবেশনে আলোচনায় অংশ নেন অধ্যাপক একে কামরুল হুদা, ডা. তাহসিন সালাম, ডা. রায়হান রাব্বানী ও ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত