যাত্রাবাড়ী থানায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জিহাদ হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্যদিকে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিসহ ৯ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। জিহাদ হোসেন হত্যা মামলায় আনিসুল হক ও আব্দুল্লাহ আল মামুনের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় সাবেক শিক্ষান্ত্রী ডা. দীপু মসিহ ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
×
