একমুখী রাস্তা চালুতে ডিএমপির নির্দেশনা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ এএম

ঢাকা মহানগরীর রামপুরা এলাকায় আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেট ক্রসিং এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকাল ও বিকেলে যানজটের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নির্দেশনা এসব এলাকায় একমুখী যান চলাচল করবে। যানজট নিরসন করে জনভোগান্তি কমানোর স্বার্থে এ সড়কে আগামীকাল  থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যান চলাচল করবে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত রাস্তায় যানবাহন আবুল হোটেল ক্রসিং থেকে উভয় লেনে যানবাহন প্রবেশ করে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত শুধু পূর্বদিকে যাবে।

এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেট ক্রসিং থেকে ডানে টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে। আবার খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে ডানে টার্ন করার পরিবর্তে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে ডানে টার্ন করে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা ব্রিজের দিকে/মৌচাকের দিকে যাতায়াত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত