টেকনাফে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে একটি বড় গাঁজার চালান টেকনাফে প্রবেশ করবে এমন গোপন সংবাদে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টায় টেকনাফ স্থলবন্দর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফ। অভিযানকালে ওই এলাকায় একটি ধূসর রঙের হায়েস গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড আভিযানিক দল গাড়িটিকে থামিয়ে তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ চারজন মাদক পাচারকারীকে আটক করে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা হলেন মো. আব্দুল্লাহ (৩৪), মহিউদ্দীন (৩৫) ও ইসমাইল (২৫) কুমিল্লা এবং মোহাম্মদ নূর (২৩) টেকনাফ মুছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। জব্দ গাঁজা, গাড়ি এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি
