এশিয়ান ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৩৫ এএম

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সপ্তম সমাবর্তন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা প্রফেসর ড. আমিনুল ইসলাম গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তনে ১৯ কৃতি শিক্ষার্থী স্বর্ণপদক লাভ করেন।

এদের মধ্যে ইংরেজি বিভাগের কৃতি শিক্ষার্থী রাকিবুল ইসলাম চ্যান্সেলর গোল্ড মেডেল, বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী কাজী শাহরুখ ওমী ফাউন্ডার গোল্ড মেডেল, মুহাম্মদ আরিফুজ্জামান ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্রিটিশ শিক্ষাবিদ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলো এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফ্রান্সিস টি ডেভিস। তিনি তার বক্তব্যে এশিয়ান ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের সারা বিশে^ বিচরণ করে নিজেদের যোগ্যতা প্রমাণের কথা বলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত