ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দলের প্রতি আপনাদের প্রতিটি নেতাকর্মীর দীর্ঘ দিনের সীমাহীন ত্যাগ তিতিক্ষা আমি গভীরভাবে উপলব্ধি করি। আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যারা দলের স্বার্থকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিস্বার্থে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কিংবা দলের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবেন বিএনপি তাদের বিন্দুমাত্র প্রশ্রয় দেবে না।’
শনিবার (১ মার্চ) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম কক্ষে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
এসময় তিনি আরও বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন- যারা দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহ করবে তাদের সম্পর্কে আমার কাছে বিচার না দিয়ে আপনারা নিজেরাই তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবেন। তাই আমরা চাই সবাইকে সাথে নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে আরও মজবুত করতে। ’
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা। উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক একে এম হারুন অর রশিদ, শাহজাহান জয়পুরী, হোসেন মো. মন্ডল, আহসান পারভেজ, রুহুল আমিন মাস্টার, অ্যাডভোকেট শাহজাহান সাজু, আব্দুল্লাহ আল মামুন খোকন, আজিজুল হক বাদল, শরীফ আবেদীন জায়েদী, নিজাম উদ্দিনসহ নবগঠিত কমিটির অন্যান্য যুগ্ম-আহ্বায়ক ও সব সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
