গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদন্ডের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মৃত্যুদ-ের সাজাপ্রাপ্ত আসামির নাম শাহাদাত হোসেন (৪০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলায় বিচারক তার মৃত্যুদ-ের রায় দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
