মৌলভীবাজারে ৯ প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৬:৩০ পিএম

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

জানা গেছে, রবিবার (২ মার্চ) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদরের পশ্চিম বাজারের দুইটি প্রতিষ্ঠানে তেল ও চাল মজুত রাখার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। এ সময় সেনাবাহিনীর মেজর মেহেদী হাসানসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে জেলার কুলাউড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার ও উত্তর বাজারে বাড়তি দামে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন। এ সময় থানাপুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত