ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মার টসভাগ্য এতটাই খারাপ যে, রীতিমতো বিশ্বরেকর্ডের পিছু ধাওয়া করছেন তিনি। আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে রোহিত আবারও টস হেরেছেন। এই নিয়ে টানা ১১ ওয়ানডেতে টস হারলেন ভারত অধিনায়ক রোহিত!
‘হিটম্যান’ খ্যাত রোহিতের এই দুর্ভাগ্যের শুরু ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে। ওই বছরের নভেম্বরে আহমেদাবাদে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হারের পর এখন পর্যন্ত আর জিততেই পারেননি রোহিত। ওয়ানডেতে টানা টস হারে তার ওপরে আছেন কেবল ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা। তিনি ১৯৯৮ সালের ৩১ অক্টোবর থেকে ১৯৯৯ সালের ২১ মে পর্যন্ত টানা ১২ ম্যাচে টস হেরেছিলেন।
আজ রোহিতের টস হারায় একটি বিশ্বরেকর্ডেও নাম লেখাল ভারত। দল হিসেবে ওয়ানডেতে তারা টানা ১৪ ম্যাচে টস হেরেছে। এর মাঝে তিনটি ম্যাচের নেতৃত্বে ছিলেন লোকেশ রাহুল। গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল থেকে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রতি ম্যাচেই টস হেরেছে ভারত। চলতি আসরে হেরেছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে আবারও বাদ বাবর, সঙ্গে রিজওয়ানও
ভারতের ‘মাথাব্যথা’ দূর করলেন বরুণ চক্রবর্তী