সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তাকে বদলি ৪ এসপি ওএসডি

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৬:৫২ এএম

বাংলাদেশ পুলিশের ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এ তালিকায় সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখসহ সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, অ্যান্টি টেররিজম, হাইওয়ে ও শিল্পাঞ্চল পুলিশের প্রধানও রয়েছেন। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি পদায়ন করা হয়।

একই প্রজ্ঞাপনে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি পদায়ন করা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার, নীলফামারী, যশোর ও সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপারদের (পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত) ওএসডি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সিআইডির বর্তমান প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞাকে পুলিশ সদর দপ্তরে, অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান (অতিরিক্ত আইজিপি) খন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি রেজাউল করিমকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে সারদা পুলিশ একাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরে, পুলিশ সদর দপ্তরের ডিআইজি আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জে, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আশরাফুজ্জামানকে রংপুর পিটিসিতে, সিআইডির ডিআইজি হারুন উর রশীদ হাজারীকে শিল্পাঞ্চল পুলিশে, সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে হাইওয়ে পুলিশে, রাজশাহী মহানগরীর উপকমিশনার সাইফুদ্দীন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার, খুলনার রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহমদকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহানকে যশোর জেলা পুলিশ সুপার, রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারী জেলা পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমদকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত আ ফ ম আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত ও কক্সবাজারের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ অধিদপ্তরে ও নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত