২০২৩ থেকে ২০২৪ সালে বাংলাদেশের ভোক্তাদের ব্যয়-সংক্রান্ত একটি বিশ্লেষণ পরিচালনা করেছে ডিজিটাল পেমেন্ট সেবা প্রদানে বৈশি^কভাবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুয়ায়ী, অনলাইন ও কন্ট্যাক্টলেস পেমেন্ট বেড়ে যাওয়ার কারণে ডিজিটাল পেমেন্টের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিসরে, উভয় ক্ষেত্রেই কেনাকাটায় একই প্রবণতা লক্ষ করা গেছে।
২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে সামগ্রিক ব্যয়ে ১৪ শতাংশ এবং লেনদেনের পরিমাণে ১৭ শতাংশ বৃদ্ধি লক্ষ করেছে। ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহারের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে অনলাইনে পেমেন্ট প্রদান।
এ নিয়ে ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘আমাদের সর্বশেষ ট্রেন্ড বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশের মানুষ ডিজিটাল ও কন্ট্যাক্টলেস পেমেন্ট সুবিধার দিকে ঝুঁকছে। ক্রেডিট ও ডেবিট কার্ড, অনলাইন এবং ইন-স্টোর পেমেন্টসহ দেশের মধ্যে ও আন্তর্জাতিক পরিসর সব ক্ষেত্রেই একই প্রবণতা লক্ষ করা গেছে। আমাদের দক্ষ ভিসা কনসাল্টিং ও অ্যানালিটিকস টিমের মাধ্যমে আমরা বাংলাদেশের ভোক্তা, ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকদের জন্য নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করছি। ভিসায় আমাদের লক্ষ্য পেমেন্ট পরিশোধ ও গ্রহণের ক্ষেত্রে সেরা মাধ্যম হয়ে ওঠা। বিজ্ঞপ্তি
