সুজুকি জিক্সার ২৫০ ক্রেতাদের জন্য কম্বো অফার

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৭:১৯ এএম

সুজুকি জিক্সার ২৫০ ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ গিফট কম্বো অফার নিয়ে এলো সুজুকি বাংলাদেশ-র‌্যানকন মোটরবাইক লিমিটেড। সীমিত সময়ের এই বিশেষ অফারে থাকছে প্রয়োজনীয় গিয়ার, যা বাইকারের রাইডিং অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও উপভোগ্য করে তুলবে।

 এই এক্সক্লুসিভ গিফট কম্বোতে থাকছে একটি সার্টিফাইড সুজুকি হেলমেট, একটি স্টাইলিশ পোলো শার্ট এবং একটি ব্র্যান্ডেড ক্যাপ যা জিক্সার ২৫০ রাইডারদের নিরাপত্তা, আরাম এবং স্টাইলের একটি পারফেক্ট কম্বিনেশন দেবে।

সুজুকি বাংলাদেশ-র‌্যানকন মোটরবাইক লিমিটেডের হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, ‘জিক্সার ২৫০ সুজুকির ইঞ্জিনিয়ারিং দক্ষতার অন্যতম উদাহরণ, যা প্রিমিয়াম স্ট্রিট এবং স্পোর্টস বাইক সেগমেন্টে নিখুঁত, শক্তিশালী ও দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে। গ্রাহকরা এই বিশেষ কম্বো গিফটটি সব সুজুকি অনুমোদিত শোরুমে স্টক থাকা পর্যন্ত উপভোগ করতে পারবেন।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত