দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত ফেব্রুয়ারি মাসে ১৭০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । গতকাল বুধবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে সোনা, রুপা, পোশাক, জ্বালানি তেল, সার, অস্ত্র, বিস্ফোরক ও নানা ধরনের মাদকদ্রব্য। এসব পণ্যের দাম প্রায় ১৭০ কোটি ১৮ লাখ ৭৯ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচ্য সময়ে সীমান্তে বিজিবির অভিযানে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৩৪ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২৮১ বাংলাদেশি নাগরিক ও ১৩ ভারতীয় নাগরিককে আটক করে। এ ছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৩১ মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। বিজ্ঞপ্তি
