ফার্স্ট ফাইন্যান্স সিইও হলেন আব্দুল বারী

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:১৭ এএম

শাহ্ মো. আব্দুল বারী সম্প্রতি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন। তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন এবং বিভিন্ন সময়ে প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৬ বছরের অধিক পেশাগত জীবনে সর্বশেষ তিনি এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণ বিভাগে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ে অসামান্য কৃতিত্বের জন্য তিনি চ্যান্সেলর পদক লাভ করেন। আব্দুল বারী বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত