গুরুত্বপূর্ণদের নিরাপত্তা নির্দেশিকার ব্যাখ্যা চায় আদালত

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০২:৪৪ এএম

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক নির্দেশিকায় বিচার বিভাগকে হেয় করার অভিযোগ এনেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি নিয়ে রাষ্ট্রীয় নির্দেশিকার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করেছে উচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বত্বঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়। আগামী ১৮ মার্চ সচিবকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আদালত গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশিকার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছে। রুলে কেন এই নির্দেশিকাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। হাইকোর্টের আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, গত ২ মার্চ বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে যে নিরাপত্তা প্রতিরক্ষা নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে বাংলাদেশের প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শকসহ অন্য পদগুলোর সঙ্গে একইরকম তুলনা করা হয়েছে। আপিল বিভাগের বিচারপতিকে পুলিশের মহাপরিদর্শকের সমমানে রাখা হয়েছে। হাইকোর্টের বিচারপতিদের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে রাখা হয়েছে।

আইনজীবী বলেন, আপিল বিভাগ এক রায়ে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম) নির্ধারণ করে দেওয়া হয়েছে। সর্বশেষ ২০২০ সালের যে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স আছে তার সবকিছু লঙ্ঘন করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এ জন্য বিষয়টি আমরা আদালতের নজরে এনেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত