রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ

গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পাশে তারেক রহমান 

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শহীদ এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আইনশৃংখলা বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছে 'আমরা বিএনপি পরিবার'-এর একটি প্রতিনিধি দল। 

শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 

‘আমারা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, ‘আমারা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা, বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, 'আমারা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তাফা-ই-জামান সেলিম, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার মন্টু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, সদস্য সচিব মামুনুর রশীদ, ‘আমারা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, রাজশাহী মহানগর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ। 

এছাড়া আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত