ফরিদপুরে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৫:৫৪ পিএম

ফরিদপুরের কানাইপুরে সাইকেলে চড়ানোর কথা বলে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। ভিকটিম শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত কিশোর আবদুল্লাহ’র নামে থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে,  হোটেল কর্মচারী আবদুল্লাহ (১৪) তার প্রতিবেশী শিশুটিকে সাইকেলে চড়ানোর কথা বলে নিয়ে যায়। পরে একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে আবদুল্লাহকে আটক করে। 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আবদুল্লাহ ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত