আলোক হেলথকেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:২১ এএম

সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে গতকাল শনিবার আব্রুয়ান গ্রুপে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটি উদ্বোধন করেন আব্রুয়ান গ্রুপ ও আলোক হেলথকেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্যাম্পটি পরিচালনা করেন প্রসূতি ও গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. ফারহানা আক্তার এবং এন্ডোক্রাইনোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান। ফ্রি মেডিকেল ক্যাম্পটি সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। এতে ১০৫ জন রোগীকে সেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত