চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫

প্রায় ৩০ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছে ভারত

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৭:২২ পিএম

২০১৭ সালের শেষবার বসেছিলো চ্যাম্পিয়নস ট্রফির আসর। ৮ বছর বাদে এবারের আসরে গতবারের চেয়ে প্রাইজমানির পরিমাণ বাড়ে ৫৩ শতাংশ। চ্যাম্পিয়ন, রানার আপ, সেমিফাইনালিস্টতো রয়েছেই এছাড়া প্রতি ম্যাচে জেতার বিপরীতেও দলগুলো পেয়েছে বাড়তি অর্থ। ছিল অংশ নেওয়ার কারণেই ন্যূনতম অর্থ পুরস্কার। এর মধ্যে সবচেয়ে বেশি উপার্জনকারী দলটির নাম ভারত। আসরে অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে দেশটি।

এবার প্রতি ম্যাচে জয়ের বিপরীতে ৩৪ হাজার ডলার করে পেয়েছে দলগুলো। শুধুমাত্র চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছে ভারত। অংশগ্রহণের সুবাদে ১২৫ হাজার ডলার এবং পাঁচ ম্যাচ জেতায় যোগ হয়েছে আরও ১০২ হাজার ডলার। সবমিলিয়ে ভারত বাড়িতে ফিরছে ২.৪৬৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থ পুরস্কার নিয়ে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৯ কোটি ৯৮ লাখ টাকার কিছুটা বেশি।

রানার্সআপ কিউইরা আসর থেকে পাচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১৫ কোটি ৮৬ লাখ টাকা। আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান ও ইংল্যান্ড পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে থেকে শেষ করেছে চ্যাম্পিয়নস ট্রফি। তাই বাংলাদেশ এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে পেয়েছে প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা।

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির অর্থ পুরস্কার (টাকা)

ভারত ২৯ কোটি ৯৮ লাখ

নিউজিল্যান্ড ১৫ কোটি ৮৬ লাখ

দক্ষিণ আফ্রিকা ৯ কোটি ১০ লাখ

অস্ট্রেলিয়া ৮ কোটি ৬৯ লাখ

আফগানিস্তান ৬ কোটি ১৫ লাখ

বাংলাদেশ ৫ কোটি ৭৪ লাখ

পাকিস্তান ৩ কোটি ২১ লাখ

ইংল্যান্ড ৩ কোটি ২১ লাখ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত