ফের উত্তপ্ত মণিপুর পুলিশ-কুকি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৫৮ এএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পার্বত্য অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুকি-জো সম্প্রদায়ের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠেছে। এই পরিস্থিতিতে গতকাল রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে কুকি-জো সম্প্রদায়। গত শনিবার কাংপোকপিতে কুকি সম্প্রদায়ের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত একজন নিহত হন। আহত হয়েছেন ৪০ জনের বেশি। আহতদের মধ্যে পুলিশের সদস্য ছাড়াও বেশ কয়েকজন নারী রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাংপোকপিতে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। গত ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। তবে ১ মার্চ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে অবরুদ্ধ রাস্তা খুলে দেওয়ার নির্দেশ দেন। ২০২৩ সালের মে মাসে মণিপুরে সহিংসতা শুরু হয়। এরপর এই সড়কের একটি অংশ কার্যত বন্ধ হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত