বাবার সিদ্ধান্ত সঠিক ছিল

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:১৮ এএম

মাত্র ২৪ বছর বয়সে বিয়ে করেছেন মডেল ও অভিনেত্রী মিম মানতাসা। চার বছর হতে চলেছে তার দাম্পত্য জীবন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিয়ে ও কাজ নিয়ে খোলামেলা কথা বলেন এই লাক্স তারকা। মিম জানান, তার বিয়ে পুরোপুরি বাবার ইচ্ছাতে হয়েছিল।

তিনি বলেন, ‘আমার বাবা চেয়েছিলেন আমি বিয়ে করি। আমি তার সিদ্ধান্তকে সম্মান করেছি। তাই দ্রুত বিয়ে করেছি।’

বিয়ের পর পড়াশোনা ও মিডিয়ার কাজ একসঙ্গে সামলানো কঠিন হলেও সবসময় পরিবারের সহযোগিতা পেয়েছেন বলে জানান মিম। স্বামীর প্রশংসা করে তিনি বলেন, ‘আসলে মানুষটা অনেক ভালো। তা না হলে দীর্ঘ ৪ বছর একসঙ্গে থাকা কঠিন হতো। আমি মনে করি, আমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিই সঠিক ছিল।’

শ্বশুরবাড়ি ও নিজের পরিবার থেকে সর্বোচ্চ সহযোগিতা পান মিম। তার কথায়, ‘আমার এখন দুইটা পরিবার। সবাই আমাকে সমানভাবে সহযোগিতা করে। কাউকে কম-বেশি ক্রেডিট দেওয়ার উপায় নেই।’

২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম মানতাসা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়াশোনা শেষ করেছেন।

তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘বাজিকর’, ‘সাদাসিধে প্রেম’, ‘পিতৃছায়া’, ‘সময়ের গল্প’, ‘লায়লা দুপুর’ ইত্যাদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত