দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করে অবশেষে মাঠে ফিরেছেন নেইমার। নিজ দেশের ক্লাব সান্তোসের হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন। ডাক পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে। এর মাঝেই বিপত্তি হয়ে এলো চোট। অনুশীলনে পাওয়া চোটে তিনি গতকাল করিন্থিয়ানসের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। ম্যাচ না খেললেও জমিয়ে পার্টি করছেন নেইমার!
পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের গতকালের ম্যাচটিতে সান্তোস ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। সেই ম্যাচের আগে খেলতে না পারার কষ্টে নেইমারের কান্নার ভিডিও সামনে এসেছে। কিন্তু সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভ্যাল দেখতে যাওয়ায় ছবি-ভিডিও ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে তার সমালোচনা। চোটের ঝুঁকি থাকতেও কেন তিনি পার্টি করতে গেলেন -এটাই মানতে পারছেন না অনেকে।
ব্রাজিলিয়ান লেখক কাসাগ্রান্দে জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সে সেমিফাইনালের বদলে কার্নিভ্যালকে বেছে নিয়েছে। নেইমারের গত পাঁচ বছরের আচরণ আবার ফিরেছে। সে নিজের মজা ও আনন্দের জন্য পেশাদারির দিকও বদল ফেলে।’ আরেক ফুটবলপ্রেমী লিখেছেন, ‘সে কখনো বদলাবে না।’ অন্য একজনের মতো এমন, ‘চোট নিয়ে নেইমারের কার্নিভ্যালে যাওয়া তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলে।’
এভাবেই চারদিক থেকে নেইমারকে নিয়ে চলছে সমালোচনা। নেইমার যে পার্টি করতে খুব পছন্দ করেন এটা সবার জানা। কিন্তু চোটও তার কার্নিভালে যাওয়া ঠেকাতে পারেনি। অনেকেই বলছেন, সমালোচকদের মুখ বন্ধ করতেই নেইমারের ওই কান্নার ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে তিনি বলেছিলেন, ‘এ ধরনের মুহূর্ত খুবই কঠিন। যদি সম্ভব হয় আপনারা আমার পাশে থাকবেন।’
‘বাংলাদেশ লিজেন্ডস’ দলের কোচ হয়ে ‘অসভ্য রসিকতা’র শিকার গিবস
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনাকে উড়িয়ে দিল ব্রাজিল
তরুণ রোনালদোর চেয়ে এগিয়ে গেলেন বুড়ো রোনালদো