ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরসার চার সদস্যকে আটক করেছে র্যাবের একটি দল। তাদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী ও দুই শিশু রয়েছে। গত রবিবার রাত আড়াইটার দিকে ভবনটির দশতলার এ-ব্লক থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, গত রবিবার রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেন র্যাবের বিপুলসংখ্যক সদস্য। র্যাব সদস্যরা ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযান চালান।
এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ভবনের অন্য বাসিন্দারা। তবে এই অভিযানে নেতৃত্বে থাকা র্যাব কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
