সহকারী অ্যাটর্নি জেনারেল পদে আরও ৩৪ নিয়োগ

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৪১ এএম

সুপ্রিম কোর্টের ৩৪ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ। একটি প্রজ্ঞাপনে ৩১ জন আইনজীবীকে আরেকটি প্রজ্ঞাপনে তিনজনকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের এ আইনজীবীদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হলো। আগের ১৫৭ জনসহ নবনিযুক্তদের নিয়ে এই পদে আইন কর্মকর্তাদের সংখ্যা দাঁড়াল ১৯১ জনে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত