সোহাগকে সম্মাননা গাজীপুর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৬:০৬ এএম

গাজীপুর উন্নয়ন কর্র্তৃপক্ষের (গাউক) নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগকে সম্মাননা দিয়েছে পেশাজীবীদের সংগঠন গাজীপুর ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। দাপ্তরিক সেবায় অসামান্য অবদান রাখায় এ সম্মাননা হিসেবে সম্প্রতি এক অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কামরুল হাসান সোহাগ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনায় ¯œাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি রাজউকে সহকারী নগর পরিকল্পনাবিদ হিসেবে যোগদান করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে রাজউকের বিভিন্ন জোনে দায়িত্ব পালন করেন।

তার লেখা প্রকৌশলবিষয়ক নিবন্ধ এবং দুটি গ্রন্থ সমাদৃত হয়েছে। পেশাগত জীবনের বাইরে তিনি কবি, ঔপন্যাসিক ও গীতিকবি হিসেবেও পরিচিত। বর্তমানে গাজীপুর মহানগরীর শ্রমিক, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান পরিকল্পনা নিশ্চিত করতে সমন্বিত মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে কাজ করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত