জ্যাকেট পটেটো

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০২:২০ এএম

সারা দিন রোজা রাখার পর ইফতার হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর। সহজে বানানো যায় এমন পদ তৈরি করেছেন মারজানা তাবাসসুম অন্যা

উপকরণ

বড় আকারের আলু ৪টি, চিকেন কিমা ১ কাপ, সবুজ ক্যাপসিক্যাম মিহি কুচি আধা টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ মিহি কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, গোল মরিচের গুঁড়া ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ, মোজারেলা চিজ ১ টেবিল চামচ, সাওর ক্রিম সিকি চা চামচ, ওরিগ্যানো আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি

১. আলুকে ভালো করে ধুয়ে তেল ও লবণ মাখিয়ে ২০০ ডিগ্রি তাপমাত্রায় ২৫ থেকে ৩০ মিনিট বেক করুন।

২. পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ একটু ভেজে এর মধ্যে চিকেন দিয়ে দিন। এবার ধনেপাতা বাদে সব উপকরণ দিয়ে নিন। চিকেন হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলুন।

৩. বেক আলুকে ওপর দিয়ে কেটে ভেতর থেকে সেদ্ধ আলু বের করে গ্রেড করে রান্না করা চিকেন ও সিকি কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

৪. এই মিশ্রণটা আলুর মধ্যে ভরে ওপরে মোজারেলা চিজ দিয়ে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ থেকে ১৫ মিনিট বেক করুন।

৫. হয়ে গেলে ওপরে সাওর ক্রিম ও ধনেপাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত