বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে বেনাপোল বিওপি, আইসিপি এবং আমড়াখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিভিন্ন প্রকার ওষুধ, শাড়ি, তৈরি পোশাক, আতশবাজি, পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মোটরসাইকেলের ইঞ্জিন হেড এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মূল্য ১ কোটি ৫৪ লাখ ৬১ হাজার টাকা।
