পার্বতীপুরে দুই মাদক সেবীকে কারাদণ্ড

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৬:০৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৯ মার্চ) সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মমিমুল ইসলামকে (২৩) ১০ দিন এবং শাহ জালাল ইসলামকে (২০)  ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মমিনপুর ইউনিয়নের যশাই বাজার থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। 

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. জাকির হোসাইন মোল্লা বলেন,  ‘দুজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজাতে পাঠানো হয়েছে।’ 

আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন জানান, অভিযুক্ত দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত