১০ টাকায় আট প্রকার পণ্য পেল ৫২০ দরিদ্র পরিবার

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:১৫ এএম

বাগেরহাটের কচুয়ায় মাত্র ১০ টাকায় পোলাও চাল, চিনি, সেমাইসহ আট প্রকারের বাজার পেয়েছে ৫২০ দরিদ্র পরিবার। দরিদ্র মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে এই উদ্যোগটি নিয়েছে তরুণদের গড়ে তোলা ‘চলো পাল্টাই’ নামের একটি সামাজিক উন্নয়নমূলক সংগঠন। গতকাল শনিবার সকালে কচুয়া উপজেলার গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ ১০ টাকার বাজার কার্যক্রমের উদ্বোধন করেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রশাসন ও স্থানীয়রা। এ ধরনের কার্যক্রমে ভবিষ্যতে চালু রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

‘চলো পাল্টাই’ সংগঠনের সভাপতি সরদার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০ টাকার বাজার কার্যক্রমে আরও বক্তব্য দেন স্থানীয় ব্যবসায়ী বদিউজ্জামান খোকন, সমাজসেবক সরদার রেজাউল হোসেন, শামসুদ্দিন নাহার ট্রাস্টের সমন্বয়ক সুব্রত কুমার মুখার্জ্জি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত