গুলশানে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:২৯ এএম

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলয় গায়েন (২৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় ফুডপান্ডার রাইডার ছিলেন। গত বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ।

রাজু আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গুলশান কালাচাঁদপুরের ৩৮/৩ নাজিরের ম্যাচের চতুর্থতলার একটি কক্ষে গিয়ে নিলয় গায়েনকে সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও চাদরের অংশ দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তারপরও মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত